ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রায়গঞ্জের কামারশিল্পীরা
ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই বৃদ্ধি পেয়েছে কামারশিল্পীদের ব্যস্ততা। পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে মোট ৯টি ইউনিয়নের কামারশিল্পীরা।
কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো এবং মাংস কাটার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম শান দেয়া ও তৈরিতে তাদের ব্যস্ততা বেড়েছে বহুগুণ। পশু কোরবানির পর মাংস কাটে খাবারের উপযোগী করতে অন্যতম সরঞ্জাম ছুরি, চাপাতি, দা, বঁটি ইত্যাদি। সারাবছরই এসব জিনিসের চাহিদা থাকলেও কোরবানির ঈদকে ঘিরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।
রায়গঞ্জ উপজেলার সপ্তাহিক বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, টুংটাং শব্দে মুখরিত কামারপট্টি। নাওয়া-খাওয়া ভুলে কাজ করছেন তারা। কোরবানিকে সামনে রেখে ক্রেতারাও ভিড় জমান কামারপট্টিতে।
স্থানীয় কামাররা জানান, বিদেশ থেকে আমদানি করা আধুনিক যন্ত্রপাতির কারণে কৃষিকাজে কামারদের তৈরি পুরনো উপকরণ এখন আর তেমন একটা ব্যবহার হয় না। এ কারণে কৃষি উপকরণসহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে জড়িত কামরদের সারাবছর কাজ নেই বললেই চলে। তবে প্রতি বছর কোরবানির ঈদের আগে এক মাস ব্যস্ত সময় পার করেন তারা।
রায়গঞ্জ উপজেলার কামার শুরেষ চন্দ্র বলেন, দীর্ঘ ৪০ বছর যাবৎ এই পেশার সঙ্গে জড়িত আছি। বাপ-দাদার আমল থেকে এই কাজ করে আসছি। বাবার পেশাকে আগলে রেখে এ কাজ করে যাচ্ছি। সাধারণত ধান কাটার মৌসুম ও কোরবানির সময় কাজের চাপ বেশি থাকে এবং তৈরি সরঞ্জাম বেশি বিক্রি হয়।
রায়গঞ্জের আরেক কামার অনিল কর্মকার বলেন, সরঞ্জাম তৈরির উপকরণ কয়লার দাম বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে লোহার দামও বেড়ে যাওয়ায় ছুরি, চাপাটি, দা, বঁটির দাম বেশি পড়ছে। সঠিক মজুরিও পাচ্ছি না। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied