শ্রমিক ছাঁটাই বন্ধের প্রতিবাদে টঙ্গীতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ
রেলওয়ের অনিয়মিত শ্রমিকদের ছাঁটাই এবং আউটসোর্সিং প্রথায় শ্রমিক নিয়োগ না করার দাবিতে রেলওয়ের কর্মীরা টঙ্গী রেলস্টেশনে প্রায় দেড় ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সোমবার (৪ জুলাই) বেলা ১১টা দিকে রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন থেকে সরে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।
টঙ্গী রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুর রাকিব জানান, অনিয়মিত রেলওয়ে শ্রমিকদের ছাঁটাই না করে ও ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং জনবল নিয়োগের প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন রেলওয়ের অনিয়মিত কর্মীরা। আন্দোলনের একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ রেলরুটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীসহ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী জংশন থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনসহ অন্য ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
অবরোধ চলাকালে ঢাকা-ময়মনসিংহ রুটে ঢাকাগামী ঢাকা কমিউটার ট্রেন জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস টঙ্গী, বি.বাড়িয়াগামী তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওর মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস পুবাইল স্টেশন, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম স্টেশন, ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটারে যাত্রাবিরতি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী স্টেশনে কর্মরত অনিয়মিত এক শ্রমিক জানান, আমরা ৩৫-৩৬ বছর ধরে অনিয়মিত শ্রমিক হিসেবে রেল বিভাগকে বিভিন্ন সেবা প্রদান করছি। আমরা জানতে পেরেছি রেল বিভাগে অনিয়মিত এসব শ্রমিককে চাকুরিচ্যুত করে আউটসোর্সিং প্রথায় জনবল নিয়োগ করা হবে। তাদের চাকরির আর বয়সও নেই। এমতাবস্থায় চাকুরিচ্যুত হলে কী করে খাব, কিভাবে সংসার চালাব? তাদের এ দাবি না মানলে অনিয়মিত শ্রমিকরা বড় আন্দোলনের ডাক দেয়ার হুমকি দিয়েছেন।
জয়দেবপুর জংশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাজীপুর সদর থানাধীন ধীরাশ্রম এলাকায়ও অনিয়মিত শ্রমিকরা রেলপথ অবরোধ করেছিলেন।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied