মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর মির্জাগঞ্জের মির্জাগঞ্জ গ্রামে নির্মাণাধীন বসতঘরে টেবিল ফ্যানে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে জুয়েল ফকির (৩৫) নামে এক ইমারত নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ফকির উপজেলার মির্জাগঞ্জ গ্রামের মোহাম্মদ ফকিরের ছেলে ও ২ পূত্রসন্তানের জনক।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে স্থানীয় ফরিদ মাস্টারের নির্মাণাধীন বসতঘরে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন জুয়েল ফকির। দুপুরে নির্মাণকাজ চলাকালে টেবিল ফ্যানে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার অংকন মৃত ঘোষণ করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার আবেদন ককরা হয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied