উলিপুরে ভিজিএফের চাল নিম্নমানের হওয়ায় আটকে দিলেন মেয়র
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সরকারি খাদ্যগুদাম থেকে ভিজিএফের বরাদ্দকৃত দুর্ঘন্ধযুক্ত নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর মেয়র চাল গ্রহণ না করে তা আটকে দিয়ে খাদ্যগুদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ জুলাই) বিকেলে উলিপুর পৌরসভায়।
পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের বরাদ্দ পাওয়া যায়। সে হিসাবে ৩০ টন ৮১০ কেজি (৩০ হাজার ৮১০ কেজি) চাল সোমবার (৪ জুলাই) বিকেলে উলিপুর খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। ওই চাল ট্রলিযোগে পৌরসভায় পৌঁছলে কিছু চালের বস্তা গুদামে তোলা হয়। এরমধ্যে দুর্গন্ধযুক্ত নিম্নমানের খাবার অযোগ্য চালের বিষয়টি চোখে পড়ে। তখন পৌরসভার কর্মচারীরা চালের বস্তা বাছাই করতে গিয়ে দেখেন বিভিন্ন ধরনের চাল সরবরাহ করা হয়েছে। কোনো বস্তার চালে ছাতা ধরা, কোনো বস্তায় দুর্গন্ধযুক্ত নিম্নমানের আবার কোনো বস্তায় খুদের গুঁড়া মেশানো চাল রয়েছে। এছাড়া চালের বস্তাগুলোর মুখের সেলাই দুই ধরনের ছিল। হাতের এবং মেশিনের সেলাই। এ অবস্থা দেখে পৌর মেয়র মামুন সরকার মিঠু খাদ্যগুদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। পরে খাদ্যগুদাম কর্মকর্তা শাহীনুর রহমান পৌরসভায় গিয়ে খারাপ চাল পরিবর্তন করে দিতে চান। কিন্তু মেয়র খারাপ চাল আটকে দিয়ে জানতে চান এই নিম্নমানের চাল কোথায় সরবরাহ করা হবে। ফলে চাল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
পৌর মেয়র মামুন সরকার মিঠু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাদ্যগুদাম থেকে নিম্নমানের পচা চাল সরবরাহ করা হয়েছে, যা খাওয়ার যোগ্য নয়। এ চাল গরিব মানুষের মাঝে বিতরণ করলে আমার বদনাম হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হবে। কিভাবে পচা চাল সরকারি খাদ্যগুদামে এলো তা জানতে হবে। বিষয়টি আমি সবাইকে জানিয়েছি। নিম্নমানের চালগুলো পৌর চত্বরে রয়েছে।
এ বিষয়ে উলিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, ডিলাররা ছাঁটাইয়ের মাধ্যমে চালগুলো দিয়েছেন। গুদামে চালের খামালের চারদিকে ওষুধ প্রয়োগের কারণে (আউটার লেয়ারে) চালগুলো সাদা হতে পারে। দুর্গন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, ধান ছাঁইটাইয়ের সময় মিলাররা হাউজের পানি পরিবর্তন না করায় কিছুটা গন্ধ হতে পারে। আমি খারাপ চালের বস্তাগুলো পরিবর্তন করে দিতে চাইলেও মেয়র তা মানতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। মেয়রের কাছে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
Link Copied