ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় আটক ৬


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৪-৭-২০২২ রাত ১০:২৪
কক্সবাজার খুরুশকুলে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার ০৪ জুলাই বেলা সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন।তবে গ্রেফতারদের নাম ও পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।গত রবিবার বিকালে খুরুশকূল ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন সন্ধ্যায় শেষে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে খুরুশকূল ইউনিয়নের ডেইলপাড়ায় পৌছালে, একদল দুর্বৃত্ত অটোরিক্সা থামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সোমবার বিকাল ৪টায় খুরুশকুল ইউনিয়ন পরিষদের মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
 
এ ঘটনায় স্বজন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ‘ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন স্থলের বাইরে একদল সশস্ত্র লোকজনকে দেখতে পেয়ে হামলার আশঙ্কা করেছিলো ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন। পরে আওয়ামী লীগের নেতারা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাকে একটি অটোরিক্সায় তুলে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করেন। অটোরিক্সাটি পেছনে ছিল পুলিশের গাড়িটিও। এক পর্যায়ে ফয়সালকে বহনকারি গাড়িটি ডেইলপাড়ায় পৌছালে একদল দুর্বৃর্ত্ত গাড়িটি থামিয়ে ‘পুলিশের উপস্থিতিতে’ এলোপাতাড়ি কুপিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।’
 
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে রোববার রাত থেকেই অভিযান শুরু করে। এতে সোমবার সকাল পর্যন্ত খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকা সন্দেহ হওয়ায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়।
 
সেলিম উদ্দিন আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার বেলা ১২টায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত স্বজনদের কাছ থেকে কোন এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে গ্রেফতারদের মামলায় আসামী দেখানো হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা