ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তবুও বহালতবিয়তে সেই শিক্ষক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১২:১৯
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. সালামের প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই ঘটনার এক মাস অতিবাহিত হলেও ওই শিক্ষক ধরাছোঁয়ার বাইরে থাকায় অভিভাবক ও জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
 
ওই এলাকার একাধিক অভিভাবক ও ব্যক্তি গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, সরকারী শিক্ষক আ. সালাম প্রকাশ্যে ইয়াবা সেবন করেও বহালতবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ওই শিক্ষক মাদকের ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
 
অভিযোগ উঠেছে, তিনি এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই ভয়ে এলাকার ও অভিভাবকরা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
 
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক ও ব্যক্তি গণমাধ্যমকে বলেন, একজন শিক্ষক হয়ে প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি তার তদন্ত না হয়, তবে সেখানে মাদক সেবনকারী ও শিক্ষার্থীরা উৎসাহ পাবে। সেই সাথে মাদক সেবনকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। এভাবে যদি প্রকাশ্যে মাদক সেবন করে ছাড়া পেয়ে যায়, তবে এক সময় রাইটা গ্রাম মাদকের স্বর্গরাজ্য হবে। এলাকাবাসী ও অভিভাবকরা ওই শিক্ষক আ. সালামকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার