ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার চাঁদাবাজি চক্রে প্রভাবশালী মহল জড়িত : দাবি চালক-মালিকদের


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১২:২৪
কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার মহাসড়কে চাঁদাবাজির দৌরাত্ম্যে নাজেহাল সিএনজি, থ্রি-হুইলারের চালক ও মালিকরা। তাদের অভিযোগ, চাঁদা দিতে রাজি না হলে তাদের করা হয় নির্যাতন ও হয়রানি। চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি-ধমকি।
 
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শেখপাড়া পর্যন্ত সড়কে চলাচল করে প্রায় ১০০ থ্রি-হুইলার ও সিএনজি। চালকদের অভিযোগ, সড়কেই আছে চাঁদা তোলার স্পট। বিত্তিপাড়া বাজার স্পট নিয়ন্ত্রণ করে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্করের ছেলে সৌরভ। এই স্পটে প্রতিটি সিএনজি ও থ্রি-হুইলার থেকে মাসিক ৫০০-৬০০ টাকা  চাঁদা দিতে হবে। না দিলে এই সড়কে কোনো থ্রি-হুইলার এবং সিএনজি চলবে না বলে সৌরভ হুমকি দেয়।
 
চাঁদা না দিলে কুষ্টিয়া থেকে শেখপাড়া সড়কে কোনো থ্রি-হুইলার ও সিএনজি চলবে না বলে অভিযোগ চালক ও মালিকদের। চাঁদাবাজি চক্রের পেছনে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবক্কার জড়িত বলে দাবি চালক ও মালিকদের।
 
ভুক্তভোগী চালকরা বলেন, মেইন রোড থেকে নিচে যত শাখা রোড আছে প্রত্যেক স্ট্যান্ডে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এছাড়াও মাসে মাসে ২০০-৩০০ করে টাকা নেয়। রাস্তায় যারা থাকে তাদের চাঁদা না দিলে গাড়ি সড়কে দাঁড় করিয়ে রেখে নেতাকে ফোন দেয়। নেতা পুলিশের ভয় দেখিয়ে আরো ২-৩ হাজার টাকা আদায় করে বলে অভিযোগ মালিক ও চালকদের। সড়ক-মহাসড়কে চাঁদাবাজি ঠেকানো না গেলে বড় ক্ষতির শঙ্কা পরিবহন মালিকদের।
 
কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, অবৈধ ও অন্যায়ভাবে চালক এবং মালিকদের কাছে চাঁদা দাবি করলে সাথে সাথে হাইওয়ে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। অথবা সরাসরি আমাকেও ফোন করে জানানোর জন্য আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করছি।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার