ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৯-৬-২০২১ বিকাল ৫:৫৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সেমিনার কক্ষে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর বলেন, প্রকল্প প্রণয়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ব্যবহার করে সুষ্ঠু ও সুন্দর প্রকল্প প্রস্তাবনা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ কর্মশালার সফলতা কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় কেজিএফের নির্বাহী পরিচালক ড. জীবন কৃঞ্চ বিশ্বাস, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফসের ড. আবু নসর মো. আমনিুর রহমান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. একেএম আমিনুল ইসলাম এবং ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকোয়্যাটকি এনভায়রনমন্টে বিভাগের প্রফেসর ড. এসএম রফিকুজ্জামান প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীক।

এমএসএম / জামান

শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস

পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান

দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন

রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ