রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে লাবিবা আকতার(৫) ও মো. আলিফ (৪) নামে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাড়া আহমদ সৈয়দ মেম্বার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিবা আকতার(৫) বেতাগী ইউনিয়নের মাহাবুবুল আলমের কন্যা ও মো. আলিফ (৪) একই এলাকার সৈয়দুল আলমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দু'জনে খেলা-দুলা করার সময় একপর্যায়ে পুকুরের পাশে চলে গেলে বাবা মায়ের অগোচরে পানিতে ডুবে যায়। পরে স্বজনরা পানিতে লাশ ভেসে থাকতে দেখলে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দীন তালুকদার বলেন, শিশু দুটির পানিতে পড়ে মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখি তারা মারা গেছে। এমন অকল্পনীয় মৃত্যুতে আমরা মর্মাহত ও শোকাভিভূত।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, বেতাগী ইউনিয়নের দুই শিশু পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা শুনি নাই। আপনার থেকে জানতে পারলাম।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied