রাঙ্গুনিয়ায় ফুটবল খেলতে গিয়ে অবশেষে লাশ হল তরুণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফুটবল খেলতে গিয়ে আহত হওয়ার তিন দিন পর হাসপাতালে মৃত্যু হয়েছে মো. তারেক (২২) নামে এক তরুণ।
সোমবার (৪ জুলাই) রাত ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তারেক উপজেলার কোদালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডংয়ের মুখ এলাকার ফয়েজ আহমদের ছেলে।
তারেকের স্বজনরা জানান, শুক্রবার বিকেলের দিকে কোদালা ইউনিয়নের চা বাগানের মাঠে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান তারেক। ফুটবল খেলতে গিয়ে অসাবধানতাবশত বুকে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। পরে গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কোদালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রিটন তুরী ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত নৌকা চালাতেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied