ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশা থানা পুলিশের অভিযানে অন্ত্র-গুলি ও ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ৪:২১

রাজবাড়ীর পাংশায় দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড তাজা কর্তুজ, এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৩) এবং উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আফতাব মণ্ডলের ছেলে মো. আশরাফুল মণ্ডল (৩৫)।

এ বিষয়ে মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টায় প্রেস কনফারেন্সে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৪ জুলাই) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানসহ থানা পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা করে আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মতে তার বসতঘরের খাটের নিচ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট েএবং দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, একই রাতে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার গোলাপ মণ্ডলের মেহগনি বাগান থেকে মো. আশরাফুল মণ্ডলকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মতে মেহগনি বাগানের পাটকাঠির পালার মধ্যে থেকে দুটি ওয়ান শুটারগান এবং চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০(ক)/৩৬(১) টেবিল ১৯(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত মো. আশরাফুল মণ্ডলের বিরুদ্ধে থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ধ)(ভ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

ওসি মোহাম্মদ মাসুদুর রহমার আরো জানান, গ্রেপ্তারকৃত মো. আশারফুল মণ্ডল নিষিদ্ধঘোষিত ওহাব বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় ৭টি মামলা রয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন