চট্টগ্রামে সরকারি পাহাড়ে অবৈধ দখলদারের কাছে ওয়াসার লাইন!
চট্টগ্রামে সরকারি পাহাড় দখল করে কেটে ধ্বংস করা স্থানে অনৈতিক সুবিধার মাধ্যমে ওয়াসর সংযোগ দেওয়ার অভিযোগ ওঠছে এমনকি সরকারি পাহাড় কাটার অপরাধে মতিঝর্ণা এলাকার আবু তাহেরকে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তর জরিমানা করার দেড় বছর পর সেই পাহাড়েই ওয়াসার বিক্রয় বিভাগ অবৈধ সুযোগের বিনিময়ে পানির সংযোগ দেওয়ার পায়তারা করছে।
নগরীর লালখান বাজার মতিঝর্না এলাকার ৭নং গলিতে সরকারি পাহাড় কাটার অপরাধে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তর থেকে ২০২০ সালে জরিমানা করা হয়। সেই পাহাড়ি কলোনিতে দেড় বছর পর অবৈধভাবে ঘুষ নিয়ে চট্টগ্রাম ওয়াসার বিক্রয় বিভাগের যোগ সাজসে পানির সংযোগ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিঝর্না ৭নং গলির মৃত নুরুল কবিরের ছেলে আবু তাহের এলাকার প্রভাবশালী ব্যক্তি হন। তার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলেন না। তিনি বিভিন্ন সময় সরকারি পাহাড় কেটে বিশাল কলোনি গড়ে তুলেছেন। পাহাড় কেটে কলোনি করায় বিদ্যুৎ বিভাগ থেকে এই কলোনিতে মিটার দেওেয়া হয় নাই। তাই তার আরেক সরকারি দখল করা কলোনি থেকে অবৈধভাবে মিটারের বাহির থেকে বিদ্যুৎ নিয়ে কলোনিতে লাইন চালান। তাহের ওয়াসার ওয়াসার পানির সংযোগ নেওয়ার জন্য বিক্রয় বিভাগে অবৈধভাবে টাকা দিয়েছেন। তিনি সরকারি পাহাড়ি ভূমিতে পানির সংযোগ লাগানোর চেষ্টা করছেন।
নাম প্রকাশ না করা শর্তে পিডিবির এক কর্মকর্তা জানান, বিভিন্ন সময় পাহাড় কেটে ঘর নির্মান করার অভিযোগ থাকায় আবু তাহেরের সেই কলোনিতে পিডিবির বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নাই। সেখানে তার আরেক কলোনি থেকে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছে।
এই বিষয়ে জানতে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলমের মোবাইলে কল হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য ২০২০ সালে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তর ৭নং গলির মতিঝর্নায়
সরকারি পাহাড় কাটার অপরাধে আবু তাহেরকে জরিমানা করেন। জরিমানার টাকা কম হওয়াতে বিভিন্ন পত্রিকায় সেই সময় নিউজ করা হয়েছিল
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied