পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের পটিয়ায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ব্যবহার না করায় বিভিন্ন এলাকায় গত তিন দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গত ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত তিন দিনে উপজেলার ইন্দ্রপুল বাইপাসসংলগ্ন এলাকা, পাঁচুরিয়া, চরকানাই মুরাদ মুন্সিরহাট, কেলিশহর ভট্যাচার্য্যহাট এলাকার বিভিন্ন দোকান ও পথচারীরা স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পরায় দোকানদারদের এক হাজার টাকা এবং পথচারীদের ৫০ টাকা করে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি মানতে জনসাধারনকে সচেতন করতে এই জরিমানা করা হয়।
বর্তমানে সারাদেশে করোনা বৃদ্ধি পেলেও জনসাধারনের মধ্যে এখনো কোনো সচেতনতা তৈরি হয়নি। বিভিন্ন দোকান ও হাট-বাজারে স্বাস্থ্যবিধি না মেনে জনসাধারণকে চলাচল করতে দেখা যায় বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন চৌধুরী।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন