স্ত্রীর সঙ্গে ব্যাটিং করেই এই উন্নতি বুমরাহর!
ভারত পেস বোলিং বিভাগের নেতা ছিলেন অনেকদিন ধরেই। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনাভাইরাসে আক্রান্ত হলে অধিনায়কের দায়িত্ব পান জসপ্রিত বুমারহ। সদ্য শেষ এজবাস্টন টেস্টে ব্রডের এক ওভারে ৩৫ রান নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড। বুমরাহর ব্যাটিংয়ে উন্নতির রহস্য কী? তার উত্তর জানালেন তার স্ত্রী সঞ্জনা গণেশন।
মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সঞ্জনার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আইসিসি। সেখানে, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার প্রশ্ন করেন, বুমরাহের বোলিং নিয়ে সঞ্জনা কোনও টিপস দেন কীনা? সেখানে হাসিমুখে সঞ্জনা জানিয়েছেন, বোলিং নিয়ে নয়, বুমরাহকে ব্যাটিংয়ের টোটকা দেন তিনি।
সঞ্জনা বলেন, ‘না, বোলিং নিয়ে কোনও টিপস দিই না। তবে ওর ব্যাটিংয়ে নজর দিয়েছি। তাতে আমি দারুণ সফল। ব্যাট হাতে ওর যা সাফল্য, সবকিছু আমার জন্য।’ স্ত্রীর সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেই এই উন্নতি হয়েছে বুমরাহর! মডেল ও সঞ্চালক হিসেবে ক্রিকেটের ভালই খোঁজখবর রাখেন তিনি।
অবশ্য সঞ্জনা এটাও মনে করেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অনুরাগ ছিল বলেই অনেক কষ্ট অতিক্রম করে এই জায়গায় এসেছে বুমরাহ। ক্রিকেট তার জীবনের প্রথম প্রেম। এখন টেস্ট অধিনায়ক হিসেবেও নিজেকে গর্বিত মনে করেন বুমরাহ।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!