ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ‘সন্ত্রাসী কামালকে’ ধরতে গিয়ে ওসিসহ ৩ পুলিশ গুলিবিদ্ধ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ২:২
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলামসহ আরও ২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পাহাড়ি এলাকা থেকে সন্ত্রাসী কামালকে (৩৩)  গ্রেফতার করে পুলিশ। 
 
মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ৪ নম্বর ওয়ার্ড মুশিরবাম এলাকায় এ ঘটনা ঘটে।  গ্রেফতারকৃত সন্ত্রাসী কামাল উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা মিরেরখীল এলাকার মো. মোতালেবের সন্তান। 
 
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল জানান, 'সন্ত্রাসী কামাল বাহিনী পদুয়ার মুশিরবাম এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার ওসিসহ সদস্যরা সেখানে অভিযানে যান। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে ওসি গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের  দুই সদস্য আহত হয়।
 
তিনি আরও জানান, এক পর্যায়ে পাহাড় থেকে সন্ত্রাসী কামালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এসময় কামালের কাছ থেকে দুটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম, এসআই আবুল ফরাজ জুয়েল, কনস্টেবল জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী