ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রি

র‍্যাব-৩-এর অভিযানের পর নির্বিঘ্নে টিকিট পাচ্ছে সর্বসাধারণ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ২:৪৪

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩-এর আওতাধীন সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে 
র‍্যাব-৩। 

প্রতি ঈদকে সামনে রেখে কমলাপুর রেলওয়ে স্টেশনে সক্রিয় হয়ে ওঠে টিকিট কালোবাজারি ও প্রতারক চক্র। ঈদে ঘরে ফিরতে ইচ্ছুক মানুষ ট্রেনের টিকিট পাচ্ছিলেন না সহজে। ঈদের এক সপ্তাহ আগে লাইনে দাঁড়িয়েও সোনার হরিণ বনে যাওয়া টিকিট মিলছিল না সর্বসাধারণের। পাবেই বা কিভাবে? সরষেতেই যে ভূত! যারাই টিকিট বিক্রির দায়িত্বে থাকে, সেই তাদের হাত ধরে কালোবাজারিরা আগে কিনে নেয় হাজার হাজার অগ্রিম টিকিট। এতে বিড়ম্বনায় পড়তে হয় নাড়ির টানে বাড়ি ফেরা সাধারণ মানুষগুলোর। 

সাম্প্রপিক সময়ে র‍্যাব-৩ অভিযোগ পায়, ঈদকে সামনে রেখে দৌরাত্ম্য বাড়ছে কমলাপুর রেলস্টেশনে কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির প্রতারক চক্রের। তারাই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই সোমবার র‍্যাব-৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের সার্বিক দিকনির্দেশনায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচজনকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিট ফটোকপি করে চড়াদামে (১২ থেকে ১৩ হাজার টাকায়) বিক্রি করছিল প্রতারক চক্রটি। ওই প্রতারক চক্রের মূল হোতাসহ পাঁচজনকে আটক করার পর  কমলাপুর রেলওয়ে স্টেশনে নির্বিঘ্নে টিকিট পাচ্ছে সর্বসাধারণ, যা র‍্যাব-৩ -র একটি উল্লেখযোগ্য অর্জন।

এমএসএম / জামান

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল