ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছার কপিলমুনিতে জমির বিরোধে নিহত ১


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ৩:৫৬

খুলনার কপিলমুনিতে জমির বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কপিলমুনির রেজাকপুরে। নিহতের নাম আনছার সরদার (৬০)।

এ বিষয়ে নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, প্রতিবেশী কাওছার সরদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার (২ জুলাই) আমার পিতা (আনছার সরদার) ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী কাওছার সরদারের ছেলে সিদ্দিক, আলতাফ ও রাজু সরদার এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকাবস্থায় তিন দিন পর সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে জানতে চাইলে বুধবার সকালে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার