রায়গঞ্জে আপন ভাইয়ের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ি গ্রামে জায়গা দখলের অভিযোগ উঠেছে আপন বড় ভাই দবির উদ্দিন শেখ এর বিরুদ্ধে। আপন ভাইয়ের জায়গা দখলের বিষয়ে গত ৫ জুলাই মঙ্গলবার রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের কারেন করিলাবাড়ি গ্রামের দবির উদ্দিনের ছোট ভাই উজ্জল হোসেন।
রায়গঞ্জ থানায় অভিযোগ ও অভিযোগকারী সূত্রে জানাযায়, উজ্জল হোসেনের তফশীল বর্ণিত সম্পত্তি দবির উদ্দিন ও তার সহযোগীরা বেদখল করার জন্য জমিতে ঘর উঠায়।ঘর উঠানোতে অভিযোগ কারী উজ্জ্বল হোসেনসহ তার পরিবার বাধা প্রদান করিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র দ্বারা খুন,গুম,জখম করার হুমকি প্রদান করে।
অভিযোগকারী উজ্জল হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন,আমি নিরুপায়,আমার তফশীল কৃত জমি যার সকল কাগজপত্র বৈধ থাকার পরেও আমার ভাই দবির উদ্দিন(৫৫) তার সহযোগী হানিফ উদ্দিন,রাজু আহমেদ(আরজু),আসমত, আরমান সকলে মিলে আমার তফশীল কৃত জমি দখল করার জন্য ঘর উঠায় এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। তিনি আরো বলেন,বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রাম্য শালীশিয়ানগন একাধিকবার বসে তারা সমাধান করতে ব্যর্থ হয়।
এ বিষয়ে অভিযুক্ত দবির উদ্দিনের ছেলে রাজু(আরজুর)নিকট গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে জাগার কোন বৈধ কাগজপত্র নাই।
পুরো বিষয়ে নিয়ে উপজেলার ৬ নং ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবাইদুল ইসলাম মাসুমের নিকট মুঠোফোনে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম বিষয়টি চলমান রয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
অভিযোগকারী উজ্জল হোসেন আরো জানান, আমি নিরুপায় হয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং সিরাজগঞ্জ জজ কোর্টে ৭ ধারা মামলা দায়ের করেছি।বিজ্ঞ আদালত আমার সেই জায়গার উপরে ১৪৪ ধারা জারি করার পরেও দবির উদ্দিন ও তার সহযোগীরা জোর পূর্ব আমার জায়গায় ঘর উঠায়।
এ বিষয়ে আমি থানা পুলিশসহ রায়গঞ্জ উপজেলা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied