ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

৯ মাসে কুরআন হেফজ সম্পন্ন করে রেকর্ড করলো গণ্ডামারার সাজ্জাদ


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২২ বিকাল ৬:৪৭

চট্টগ্রামের বাঁশখালীতে ৯মাসে পবিত্র কুরআন শরীফ হেফজ সম্পন্ন করে রেকর্ড করলো উপজেলার গণ্ডামারা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের হেদায়েত আলীর সাজ্জাদ হোসাইন রিয়াদ।
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন তুলা কোম্পানি মসজিদ সংলগ্ন হাফেজ আব্দুল গফুর এর তত্ত্বাবধানে পরিচালনাধীন গাউসিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হোসাইন রিয়াদ ৯ মাসে কুরআনে করীম হেফজ সম্পন্ন করে রেকর্ড করেছে।
জানা যায়,উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেদায়েত আলীর বাড়ীর আব্দুর রহিম এর পুত্র ১০ বছর বয়সী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন রিয়াদ গত ২০২১ সালে ৫ সেপ্টেম্বর হেফজ শুরু করে ৩০ জুন ২২ ইং তারিখে হেফজ শেষ করে মাত্র ৯ মাসে কুরআন শরীফ হেফজ সম্পন্ন করেছে।
অল্প সময়ে পবিত্র কুরআন শরীফ হেফজ সম্পন্ন করতে পারায় সাজ্জাদ হোসাইন এর পিতা আব্দুর রহিম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি ওই মাদ্রাসার শিক্ষক সদ্দাম হোসাইন,মঈন উদ্দিন সহ সকল শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাজ্জাদ হোসাইন এর উজ্জ্বল ভবিষ্যতের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন পিতা আব্দুর রহিম,দাদা আব্দুস সবুর,চাচা,আব্দুল রাজ্জাক সহ পরিবারের সদস্যরা।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত