ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

হোটেলে ৮ ঘণ্টা সেবা দিয়ে প্রথম উপার্জন করেন সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ১২:১৩

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘মাক্ষি’, ‘মেরসাল’, ‘রাঙ্গাস্থালাম’ কিংবা ‘সুপার ডিলাক্স’-এর মতো সফল সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তুমুল জনপ্রিয় ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। আবার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে আবেদনময়ী রূপে নেচে ঝড় তুলেছেন নেট দুনিয়ায়।

সামান্থার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। তবে তার ক্যারিয়ারের শুরুটাও ছিল সংগ্রামে ভরা।

একসময় সামান্থা হোটেলেও কাজ করেছিলেন। সেই কাজ থেকেই তার প্রথম উপার্জন হয়েছিল। অতীতের সেই ঘটনা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নেন সামান্থা। সেখানে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, সামান্থার প্রথম উপার্জন কত ছিলো?

এর উত্তরে সামান্থা জানান, তার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি। যেটি ছিল একটি হোটেলে সেবা দেওয়ার জন্য। ওই হোটেলের একটি কনফারেন্সের জন্য ৮ ঘণ্টা সেবা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

সিনেমায় সামান্থার অভিষেক হয় ২০১০ সালের তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভ’ দিয়ে। এরপর অল্প সময়ের মধ্যেই তারকা খ্যাতি পান তিনি। বর্তমানে একেকটি সিনেমার জন্য ৩ থেকে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।

এমএসএম / এমএসএম

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী