ঢাকায় আসছেন রোমানিয়ান গায়িকা ওটিলিয়া
‘বিলিয়নেরা’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাত রোমানিয়ান গায়িকা ওটিলিয়া ব্রুমা। তার এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউবে গানটির ভিউ ৫৫ কোটির বেশি।
ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলা এই গায়িকা এবার আসতে চলেছেন ঢাকায়। এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর। জানা গেছে, ‘নোকিয়া জি২১’ ফোনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতেই তার আগমন।
আগামী ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।তিনি বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম বাংলাদেশ, আপনাদেরকে বলতে চাই, আগামী ২৩ জুলাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। দেখা হবে আপনাদের সঙ্গে।’
৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান। এরপর তার কণ্ঠে আরও কিছু গান জনপ্রিয় হয়েছে।
এমএসএম / এমএসএম
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা