ইটবোঝাই ট্রলিচাপায় শিশুর মৃত্যু
মাদারীপুরের শিবচরে ইটবোঝাই ট্রলির চাক্কায় পিষ্ট হয়ে সানজিদা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের লপ্তীকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সানজিদা উপজেলার চরজানাজাত হাজীকান্দি গ্রামের সরোয়ার হোসেন মাস্টারের মেয়ে। পদ্মার ভাঙনে বাড়িঘর হারিয়ে কয়েক বছর আগে সরোয়ার মাস্টার মাদবরচর লপ্তীকান্দি গ্রামে বাড়ি করে বসবাস শুরু করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সানজিদা নামে ৪ বছরের শিশুটি প্রতিদিনের ন্যায় সকালে তাদের বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এসময় ইটবোঝাই অবৈধ একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটির উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর থানার (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied