ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা না থাকলে দেশে এত উন্নয়ন হতো না : পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৪:৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশে এত উন্নয়ন হতো না। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় পদ্মা সেতু হয়েছে। এ সেতুর ফলে যোগাযোগ ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে।  সরকার বন্যাকবলিত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করছে। বর্তমান  সরকার বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে।  

পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার (৭ জুলাই)  মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত  ত্রাণসামগ্রী, শিশুখাদ্য ও গোখাদ্য বিতরণকালে এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, করোনা ও বন্যার কারণে সারাবিশ্বে খাদ্য সংকট চলছে। খাদ্য সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে। তাই বন্যার পানি নেমে গেলে আমাদের এক ইঞ্চিও জায়গা খালি রাখা যাবে না। পতিত জমিসহ সকল জায়গায় ফসল ফলাতে হবে। এতে নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের উৎপাদন বৃদ্ধি পাবে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি)  সঞ্জয় চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক মিয়া, পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মো. আনফর আলী, আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম, আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

এছাড়াও এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলার বন্যাকবলিত এক হাজার  অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী, ৩৫০ জনকে শিশুখাদ্য ও গরুর খামারিদের মধ্যে ১২৯ বস্তা গোখাদ্য বিতরণ করেন।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী