ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৪:৩৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করেন সিরাজগঞ্জ-৬৭ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় বিনামূল্যে ১৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এহসানুল হক প্রমুখ।

পরে এনটিপি প্রকল্পের এআইএফ-২ ম্যাচিং গ্যান্ট উপ-প্রকল্পের আওতায় ১৪টি পাওয়ার টিলার, ১০টি এলএলপি, ৫টি ট্রেসার, ৮টি স্প্রে মেশিন ও ৭টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন