ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে পাঁচবিবিতে পানির ট্যাংক স্থাপন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৪:৫০
সুপেয় পানি, পানিবাহিত রোগবালাই থেকে রক্ষা পেতে এবং গ্রীষ্ম মৌসুমে প্রয়োজনীয় কাজের জন্য সুপেয় পানির ব্যবহার শতভাগ নিশ্চিতকরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের ৩০টি পৌর এলাকায় ওভারহেড বা পানির ট্যাংক স্থাপনের কাজ করছে।
 
এরই ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দমদমা এলাকার ছোট যমুনা নদীর তীরে ৬ লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক স্থাপনের কাজ চলমান আছে। নিধার্রিত সময়ের আগেই সকল কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন ঢাকার জিলানী ট্রেডার্স নামে পানির ট্যাংক নিমার্ণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান।
 
৬ লাখ লিটার পানির ধারণক্ষমতাসম্পন্ন ওভারহেড বা পানির ট্যাংক স্থাপনের মধ্যদিয়ে পৌরসভার উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেল বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। সেই সঙ্গে নিরাপদ, সুপেয় পানির অপেক্ষায় এখন পাঁচবিবি পৌরবাসী।
 
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রকৌশলী ইয়াসিন সরকার বলেন, ২০১৯ সালের জুলাই মাসে এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হলেও ২০২৩ সালে সম্পন্ন হওয়ার কথা আছে। ইতোমধ্যেই প্রায় কাজ শেষের দিকে। সব ঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেই সকল কাজ সম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে।
 
পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব বলেন, পৌরবাসীর নিরাপদ পানির জন্য ট্যাংকটি স্থাপন করা হচ্ছে।
 
প্রকল্পটির তত্ত্বাবধানে দায়িত্বরত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন বলেন, এটির নির্মাণকাজ শেষ হলে পৌরবাসী সহজেই সুপেয় পানিপাবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার