কোরবানি ঈদে ৫ স্তরের নিরাপত্তা দিবে সিএমপি
কোরবানির ঈদকে ঘিরে চট্টগ্রামে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নগরীর দামপাড়ায় সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
তিনি বলেন, কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশুর হাট, ঈদ জামাত, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ, আবাসিক এলাকার নিরাপত্তাসহ বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ঈদে নিরাপত্তা ব্যবস্থায় আমরা ৫ স্তরের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নিয়েছি। নগরীতে যেসব জায়গায় পশুর হাট বসেছে সেখানে আমাদের নিয়মিত মোবাইল টিম, অস্থায়ী পুলিশ ক্যাম্প, জাল শনাক্তকরণ বুথ ও সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা রয়েছে। এছাড়া আমাদের সকল থানাকে এসব বিষয়ে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ঈদে যেহেতু অনেকেই বাড়িতে যাবেন তাই যাত্রীদের নিরাপত্তায় বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এবং স্টিমার ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের সব যাত্রীবাহী বাস স্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে মোতায়েন থাকবে পুলিশ। এছাড়া ঈদের জামাত আদায়ে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদসহ বড় ঈদ জামাতে সাদা পোশাকে ডিবিসহ পুলিশ সদস্যরা নিরাপত্তা দেবেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied