ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঈদে আনন্দ নেই ধানমন্ডির নিম্নআয়ের মজুরদের মনে


মেহেদী সৌরভ, ধানমন্ডি photo মেহেদী সৌরভ, ধানমন্ডি
প্রকাশিত: ৭-৭-২০২২ বিকাল ৬:৭

রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে কর্মরত দিনমজুর মানুষগুলোও উৎকণ্ঠায় রয়েছেন। দেশের অন্য যে কোনো এলাকার দিনমজুরদের সাথে ধানমন্ডি এলাকার দিনমজুরদের কিছুটা পার্থক্য থাকাই স্বাভাবিক। কিন্তু এ বছর তারাও বেশ উৎকণ্ঠিত। যেমনটি বলছিলেন ধানমন্ডি ১৯ নম্বর স্টার কাবাবের গলিতে মজনু মিয়া।

পুরনো জামা-কাপড় বিক্রির ব্যবসা করেন তিনি। দৈনিক সকালের সময়কে বলছিলেন, আমি রোজ এই ব্যবসা থেকে ৬০০ থেকে ৮০০ টাকা আয় করি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানোই দায়। তাই ঈদ নিয়ে খুশি নেই তার মনে। দেশের বিভন্ন অঞ্চলে বন্যার কারণে কিছু আত্মীয় ও বন্ধু বিপদের মধ্যে আছে। তাদের কোনো সহযোগিতাও করতে পারছেন না। তাই ঈদ নিয়ে তেমন কিছু বলা নেই তার। 

রিকসাচালক জব্বার মিয়া বলেন, আমার প্রতিদিনের আয় খুব সীমিত। সংসার চালানোটাই খুব মুশকিল। জিনিসপত্রের যে দাম তাতে নিজের জীবন চালানোই কঠিন। গ্রামে যেতে পারব বলে মনে হয় না। আমাদের জীবনে ঈদ নেই। যদি কিছু মাংস পান তা নিয়েই খুশি থাকবেন তিনি। 

এছাড়াও আরো কিছু পথচারীর সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বেশ আক্ষেপের সাথেই ঈদে তাদের কোনো আনন্দ নেই বলে জানান।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার