চিড়া, মুড়ি ভালো লাগেনা একমুঠো ভাতের ব্যাবস্থা করে দেন
মায়ের নির্দেশে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু ও এলাকার স্থানীয় মুরব্বীদের পরামর্শে সহযোগীদের সাথে নিয়ে সিলেটের ৪নং খলাছরা ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ছাত্রলীগ নেতা আসাদ সিকদার।
আসাদ সিকদারের নেতৃত্বে ৪৭ নং ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম রুবেলসহ ১০ জনের ১টি প্রতিনিধি দল দীর্ঘ ৭ দিন সিলেটের ৪নং খলাছরা ইউনিয়নের গারপুর হলদির পার, বনতেরাপুর, ইসলামপুর, বরকতপুর, দুবরীর পাড়, আম বাড়ী ও বেওর গ্রামের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় ঘুরে ঘুরে প্রায় সাত হাজারের অধিক পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। রান্না করা খাবারের পাশাপাশি প্রতিটি পরিবার কে প্রয়োজনের যেয়ে অধিক খাবার স্যালাইন ও প্রচুর পরিমাণে পানি বিশুদ্ধকরণ ফিটকিরি দেওয়া হয়। এসময় সেচ্ছাসেবী হিসেবে প্রতিনিধি দলে অংশ নেয় নাঈম, মানিক, রিফাত,রাব্বি, তামিম, সোহান, হাসান ও নয়ন। এই কার্যক্রম স্ফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন রাকিব, হাসান, অনু, মিরাজ ও রিয়াজসহ অনেকে।
ছাত্রলীগ নেতা আসাদ সিকদার বলেন, আমার মায়ের নির্দেশে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু ও এলাকার স্থানীয় মুরব্বীদের পরামর্শে সহযোগীদের সাথে নিয়ে সিলেটের ৪নং খলাছরা ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। আমি চেষ্টা করেছি যে সকল পরিবার এখনো কোন প্রকার আর্থিক ও ত্রাণ সহায়তা পায়নি সেই সকল প্রত্যান্ত গ্রামের মানুষের পাশে থাকতে। আমি ও আমার সেচ্ছাসেবী দল সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা করেছি। তবে অনেকে ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন জেলায় যান। আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা এলাকাগুলো ঘুরে প্রথমে ঘুরে দেখবেন। হাজার হাজার পরিবার রয়েছে যারা দীর্ঘদিন যাবত চিড়া মুড়ি খেয়ে দিন কাটাচ্ছে তাদের এগুলো আর ভালো লাগে না। অনেকে আমার কাছে বলেছে ভাই একটু ভাতের ব্যাবস্থা করে দেন। তাদের চোখে জল ছিলো। তাই আবারো অনুরোধ করবো আপনারা যারা বৃত্তবান, আপনারা এই অসহায় মানুষদের দিকে সু দৃষ্টি দিবেন।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার