জুড়ীতে আইজিপির পক্ষে পুলিশ সুপার জাকারিয়ার ত্রাণ বিতরণ
শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় আর্থিক পুরস্কার (এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ) মৌলভীবাজারের বন্যাকবলিতদের সাহায্যার্থে প্রদান করেছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। শুক্রবার (৮ জুলাই) উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মাঝে আইজিপির দেয়া অর্থের ত্রাণসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এক প্রতিক্রিয়ায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা বন্যাকবলিত হয়। তবে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে কুলাউড়া, জুড়ী এবং বড়লেখা উপজেলার জনজীবন। আইজিপি মহোদয়ের দেয়া ত্রাণসামগ্রী বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদ মহোদয়ের মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারবাসী কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছে।
এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তরে আয়োজিত অপরাধ সভায় পুরস্কারের এ অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ