ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীলঙ্কায় পা রেখেই দুঃসংবাদ পেল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ৩:৮

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কায় পৌঁছেছিল গত বুধবার। কলম্বোয় পা রেখেই  দুঃসংবাদ পেয়েছে দলটি। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির এক স্টাফ। তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশনে। আক্রান্ত সেই স্টাফের নাম মালাং আলী। তিনি পাকিস্তান দলের ক্রিকেটারদের ম্যাসাজ সেবা দেওয়ার কাজ করে থাকেন। 

শ্রীলঙ্কার নিয়মানুসারে বর্তমানে তাকে পাঁচ দিনের আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। শেষ দিন আবারও র‍্যাপিড এন্টিজেন পদ্ধতির করোনা পরীক্ষা করা হবে তার। সেই টেস্টে নেগেটিভ এলে তবেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

বহরে ১৮ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ১৩ সদস্য নিয়ে গত বুধবার পাকিস্তান দল কলম্বোয় নামে। লঙ্কান মুল্লুকে পা দেওয়ার পরই নিয়মানুসারে করোনা পরীক্ষা করা হয় পুরো দলের। সেখানেই মেলে এই দুঃসংবাদ। দলের বাকি সদস্যরা অবশ্য করোনামুক্তই আছেন এখন পর্যন্ত। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ১৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। দলটির আশা, তার আগেই করোনা নেগেটিভ হয়ে দলে ফিরবেন মালাং। সেটা না হলে প্রথম টেস্টে মালাংয়ের জায়গায় অন্য কাউকে দলে নিতে হবে দলটিকে।

এর আগে মার্চে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলা সেই দলের প্রায় সবাই আছেন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে।

আজ শুক্রবার কলম্বোয় পাকিস্তান দল অনুশীলন শুরু করবে। আগামী ১১ থেকে ১৩ জুলাই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপর ১৬ জুলাই গলে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে