কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ অ্যালকোহল
এশিয়ায় দ্বিতীয় আর আরব বিশ্বে প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। তাই চিরাচরিত অনেক দৃশ্যই দেখা যাবে না এবারের আসরে। আগের আসরগুলোতে বিয়ারের গ্লাস হাতে দর্শকদের স্টেডিয়ামে দেখা গেলেও মুসলিম-অধ্যুষিত কাতারে সেটি অসম্ভব। মাঠে নিষিদ্ধ করা হয়েছে অ্যালকোহল। খবর রয়টার্সের।
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম বিশ্বকাপ আসর। সময় খুব বেশি নেই আয়োজকদের হাতে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মঞ্চায়ন হওয়ার আগে শেষবারের প্রস্তুতি সেরে নিচ্ছে কাতার। আসর ঘিরে হাতে নেয়া হয়ে একাধিক পরিকল্পনা। ফুটবল বিশ্বকাপে প্রায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই মানুষ আসে। একেক দেশের আবার একেক রকম সংস্কৃতি। বিগত বিশ্বকাপ আসরগুলোতে দেখা গিয়েছে, অ্যালকোহল হাতে দর্শকদের প্রবেশ করতে। আবার অনেক পশ্চিমা সংস্কৃতি মাঠেই উপস্থাপন করেছে খেলা দেখতে আসা সমর্থকরা।
তবে মুসলিম-অধ্যুষিত হওয়ায় কাতারে অ্যালকোহল নিয়ে আছে কড়াকড়ি। এর আগেই জানিয়ে দেয়া হয়েছিল নির্দিষ্ট স্থানের বাইরে মদ্যপান করলে হবে ছয় মাসের কারাদণ্ড। তখন আবার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের ভেতরের অবস্থান নিয়ে কোনো নির্দেশনা ছিল না। অবশেষে সে বিষয়ে স্পষ্ট করেছে আয়োজক কমিটি। তবে সার্বিক দিক বিবেচনা করে একেবারে নিষিদ্ধও করতে পারছে না কাতার। কিছু ম্যাচের আগে ও পরে মাঠের বাইরে বিয়ার বিক্রির অনুমতি দেয়া হবে বলে জানা যায়।
সংবাদ সংস্থা রয়টার্সে বৃহস্পতিবার (৭ জুলাই) অ্যালকোহলের ব্যাপারে আয়োজকদের নীতি প্রসঙ্গে টুর্নামেন্টের পরিকল্পনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তার বলেন, ‘পরিকল্পনাগুলো এখনো চূড়ান্ত হওয়া বাকি। তবে এখন যে আলোচনা হচ্ছে তা হলো, দর্শকদের স্টেডিয়ামে আসার আগে এবং বের হওয়ার সময় বিয়ার পানের অনুমতি দেয়া হবে। তবে ম্যাচ চলাকালীন বা স্টেডিয়ামের ভেতরে বিয়ার পরিবেশন করা হবে না।’
এর আগে জানা গেছে, আসন্ন কাতার বিশ্বকাপে কেউ অবৈধ যৌনতায় জড়ালে, রাতভর পার্টি করলে কিংবা সমকামিতার কারণে সাত বছরের জেল-জরিমানা হতে পারে। ইউরোপিয়ান দেশগুলোতে যে নিয়ম চলে তা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নিষিদ্ধ। মুসলিম-অধ্যুষিত হওয়ায় এ দেশ অনেক বিষয়ে রক্ষণশীল। অবাধ যৌনতা থেকে মদ্যপান, সবকিছুতেই তাই থাকছে নিয়ম। নিয়মের ব্যত্যয় ঘটলেই হতে পারে কঠিন শাস্তি।
এদিকে কাতারে জনবহুল স্থানে অ্যালকোহল পান করা বেআইনি হলেও বিশ্বকাপে দর্শকরা কাতারের রাজধানী দোহার আল বিদ্দা পার্কের মূল ফিফা ফ্যান জোনের নির্দিষ্ট কিছু অংশে নির্দিষ্ট সময়ে বিয়ার কিনতে পারবেন। স্টেডিয়াম ও প্রধান ফ্যান জোন থেকে কয়েক কিলোমিটার দূরে দোহা গলফ ক্লাবের একটি অব্যবহৃত কোণে ১৫ হাজার থেকে ২০ হাজার দর্শকের জন্য অ্যালকোহলও পাওয়া যাবে।
কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি ও আয়োজকদের একজন মুখপাত্র বলেন, ফিফার সঙ্গে একত্রে তারা ২৮ দিনের এই টুর্নামেন্টে অ্যালকোহলের প্রাপ্যতা নিয়ে পরিকল্পনা নির্দিষ্ট সময়ে ঘোষণা করবে। কমিটি পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অ্যালকোহল ইতিমধ্যেই কাতারে হোটেল ও বারগুলির মতো অনুমোদিত এলাকায় পাওয়া যাচ্ছে এবং ২০২২ সালে এর পরিবর্তন হবে না। বাইরের দর্শকদের জন্য টুর্নামেন্ট চলাকালীন বাড়তি অনুমোদিত এলাকায় অ্যালকোহল পাওয়া যাবে।’
আগামী ২১ নভেম্বর সেনেগাল ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। দীর্ঘ এক মাসের মঞ্চায়ন শেষে ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২২তম বিশ্বকাপ আসরের।
জামান / জামান
আনচেলত্তির ভুল পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি
কাঠগড়ায় আনচেলত্তি, ফিনিশিংয়ে দুর্বলতা; ব্রাজিলিয়ানদের প্রতিক্রিয়া
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ
নরওয়ের স্বপ্নযাত্রা নাকি ব্রাজিলের জয়খরা কাটাবেন ভিনিসিয়ুস
আজ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আরেক যাত্রী: ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা
বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস
নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!
নরওয়ে ৮-৫ ব্রাজিল
শেষ ষোলোয় প্রতিপক্ষ যাদের পেল আর্জেন্টিনা, কবে-কখন ম্যাচ
আর্জেন্টিনাকে নিয়ে দেওয়া কথা রাখলেন কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে