ঈদের দিন বিশেষ উপহার পাবেন আর্জেন্টিনার সমর্থকরা
২৮ বছরের শিরোপা খরা ঘুচেছে আর্জেন্টিনার। লিওনেল মেসির নেতৃত্বে গত বছর কোপা আমেরিকার শিরোপা জয় করেছে। ঐতিহাসিক এই জয়ের পেছনের গল্প নিয়ে যুক্তরাষ্ট্রের ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম নির্মাণ করেছে ওয়েব সিরিজ। আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর, ঈদের দিন তথা ১০ জুলাই বিশ্বজুড়ে উন্মুক্ত হতে যাচ্ছে এই সিরিজ।
এই সিরিজের মাধ্যমে কোপা জয়ের নেপথ্যের গল্পগুলো জানতে পারবেন আর্জেন্টিনা সমর্থকরা, মেসি-ডি মারিয়াদের ড্রেসিংরুমের খুঁটিনাটিও দেখার সুযোগ পাবেন তারা।
অ্যামাজনের এই ওয়েব সিরিজে শুধু কোপা জয়ই নয়, কাতার বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনার পরিকল্পনা, ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়ের মতো বিষয়গুলোও দেখানো হবে। কোপা আমেরিকা ফাইনালের আগে ড্রেসিং রুমে মেসির বক্তব্যকে প্রায় কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। মেসির সেই ভাষণ এবার সমর্থকরাও শোনার সুযোগ পাবেন এই সিরিজের মাধ্যমে।
বেশ কয়েক বছর ধরেই ফুটবল সম্পর্কিত তথ্যচিত্র বানিয়ে আসছে অ্যামাজন প্রাইম। ইতিপূর্বে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পারের পুরো মৌসুম নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছিল তারা। ফুটবল সমর্থকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল সেই তথ্যচিত্রগুলো।
সামনে আসছে মিকেল আরতেতার আর্সেনালকে নিয়ে বানানো তাদের তথ্যচিত্র। সেটির মুক্তির দিনক্ষণ অবশ্য এখনো জানায়নি অ্যামাজন প্রাইম।
জামান / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!