ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টেকনাফের শীর্ষ অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৮-৭-২০২২ রাত ৯:২৫

কক্সবাজারের টেকনাফের শীর্ষ ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী আব্দুর রহিম মেজরকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। তার বিরুদ্ধে মাদক ও হত্যার একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার জকির আহমদ এর ছেলে আব্দুর রহিম মেজর (৩৪)।  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং খারাংখালী এলাকায় এডভোকেট শাহ আলমের মার্কেটের সামনে একজন কতিপয় অপরাধী অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে আব্দুর রহিম মেজর কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে। 

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গুলি তার হেফাজতে রেখেছিল। 

গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম মেজর টেকনাফের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে টেকনাফের মাদক ও অস্ত্রের গডফাদার হিমেবে পরিচিত এবং একাধিক মাদক, অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলা, ২টি হত্যা মামলা, ১টি বিশেষ ট্রাইব্যুনাল আইনের মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। 

জামান / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ