২৪ ঘণ্টার আল্টিমেটাম
মহাসড়ক অবরোধ করে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির বিক্ষোভ সমাবেশে
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি থেকে বিক্ষোভ শুরু হয়ে ডিসি কোর্টের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহারিয়ার রাজু, নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন প্রমুখ।
এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে ও নির্মম এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে স্থানীয় সংবাদপত্র ধর্মঘট, মহাসড়ক অবরোধ করা হবে।
জামান / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার