ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে বন্যা শুরু থেকেই আশ্রিতদের খাবার দিচ্ছেন মুক্তিযোদ্ধা আজিজুল কামাল


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২২ রাত ১০:১৭

বন্যার শুরু থেকেই বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১০০ মানুষকে দৈনিক দুবেলা খাবার দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল। ১৯৭১ সালে মুক্ত বালাগঞ্জের প্রথম পতাকা উত্তোলন করেন আজিজুল কামাল। বালাগঞ্জে বন্যা শুরুর দুদিন পর থেকে বোয়ালজুর উচ্চ বিদ্যালয় আশ্রয় নেয় আশপাশে ১৮টি পরিবার। গত ১৮ জুন থেকে ওই ১৮ পরিবারের ১০০ সদস্যের খাবার দিচ্ছেনন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল।

বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল বলেছেন, বন্যা যতদিন থাকবে ততদিন খাবার দেবেন তিনি। 

আশ্রিত একাধিক পরিবার জানায়, একদিন ভাত ও মুরগি, অন্যদিন খিচুড়ি দুবেলা করে দৈনিক দিয়ে যায় বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী স্কাউট দল। 

স্থানীয় সিরাজুজ্জামান খান, এম এ মালেক, মুফতি মাহমুদ, তুরন মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, বোয়ালজুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের অবদান অনস্বীকার্য। বোয়ালজুর আশ্রয় কেন্দ্র নিয়ে আমরা নিশ্চিন্তে রয়েছি। এরকম কাজের জন্য বীর সন্তানের জন্য দোয়া চান তারা।

স্কাউট দলের নেতৃবৃন্দ জানায়, বন্যার্তদের জন্য দুবেলা খাবার বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল দেন এবং এতে সহযোগিতায় তাদের রাখায় তারা উৎসাহের সহিত কাজ করছে।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার প্রশংসনীয় কাজের জন্য।

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, আশ্রয় কেন্দ্রে আশ্রিত প্রত্যেকের খোঁজখবর নিচ্ছি প্রতিনিয়ত। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বিদেশি অধ্যুষিত এলাকা হওয়ায় প্রবাসীরাও সহযোগিতা করছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালকে ধন্যবাদ জানাই একটি কেন্দ্রের দায়িত্ব নেয়ার জন্য।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার