ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বন্যাকবলিত এলাকায় রাতে ডাকাত আতঙ্ক, ওসির তৎপরতায় জনমনে স্বস্তি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১১-৭-২০২২ দুপুর ২:৫১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের  হাকালুকি হাওরপাড়ের পশ্চিম বেলাগাঁও গ্রামে গতকাল রোববার রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী সোমবার (১১ জুলাই) সকালে ডাকাতির কোন ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পশ্চিম বেলাগাঁও গ্রামে  গভীর রাতে একদল ‘ডাকাতথ ঢুকেছে বলে খবর ছড়িয়ে পড়ে। পরে ডাকাতির বিষয়টি  এলাকার বিভিন্ন মসজিদে  মাইকিং  করে সতর্ক করা হয়। মাইকিংয়ের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে 
 পুলিশের কয়েকটি দল এলাকায় টহল তৎপরতা চালায়। রাত ১ টা ১০ মিনিটের দিকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ কাটানালাপাড়  এলাকায় যান। পরে নৌকায় করে তারা আশপাশের এলাকায় দফায় দফায় টহল দেন এবং কন্টিনালা জামে মসজিদের মাইকে ওসি নিজে কাউকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে বলেন, পুলিশ আপনাদের সাথে আছে, আপনারা শুধু সতর্ক থাকুন। 
গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ বলেন, ডাকাত আতঙ্কের খবর পেয়ে সাংবাদিক মনিরুল ভাইকে জানাই। পরে তিনি ওসি স্যারের সাথে যোগাযোগ করলে ওসি মহোদয় আমরা দুইজনকে  নিয়ে এলাকায় যান। পরে ওসি স্যারসহ পুলিশ দেখে  আতঙ্কিত এলাকাবাসী অনেকটা স্বস্তি পান।
একই গ্রামের আবুল হোসেন জানান,  রাতে বন্যাকবলিত এলাকায় ডাকাতি ঠেকাতে প্রতিরাতে নৌকাযোগে টহল দিচ্ছে  পুলিশ। এতে পানিবন্দী এলাকার মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। পুলিশের এমন  ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
স্থানীয় ইউপিৎ সদস্য আবুল কাশেম সোমবার সকালে জানান,  হাওরে মাছ ধরার সময় জেলেরা দুটি নৌকায় অপরিচিত কিছু মানুষ দেখেন। হাওরের ফেঞ্চুগঞ্জের আশিঘর এলাকা থেকে দুটি নৌকা আসছিল। জেলেদের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রাতভর এলাকাবাসীকে নিয়ে পুলিশ টহল দিয়েছে। এছাড়া ডাকাতি ঠেকাতে প্রতিরাতেই পুলিশ হাওর এলাকায় পাহাড়া দেন।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী  বলেন, দুটি নৌকা দেখে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রাতে টহল দিয়ে কাউকে পাওয়া যায়নি। মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
ওসি বলেন, সাধারণত এ সময় চুরি-ডাকাতি বাড়তে পারে। টহলের জন্য হাওর এলাকায় পুলিশের তিনটি নৌকা আছে। সেগুলো নিয়মিত রাতে টহল দেয়।

এমএসএম / এমএসএম

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা