ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় মিনিবাস উল্টে খাদে: আহত ২৫ যাত্রী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-৭-২০২২ দুপুর ৩:৩৬
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
 
সোমবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের নারিশ্চা ১ নম্বর ওয়ার্ড মগবান্দাপুল সংলগ্ন সড়ক থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তফা আল মামুন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি বাসটি খাদে পড়ে আছে। এতে আশংকাজনক হারে হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই বাসের যাত্রীরা নারিশ্চা একটি সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন। বাসের সকল যাত্রী হিন্দুধর্মাবলম্বী। যাওয়ার পথেই হঠাৎ রাস্তা থেকে ছিটকে পড়ে বাসটি।'
 
তিনি আরও জানান, 'হতাহতের ঘটনায় আহত ২৫ জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গুরতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বাস চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। আপাতত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।'

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী