আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই
কেমন ছিল অসহায় ওই পরিবারের ঈদ? সেই খবর কি জানতে পেরেছি আমরা? ৩ বছর আগে একবার দেশে আসছিলো শিহাবের বাপে, ওইসময়ই শিহাবের সঙ্গে ওর বাপের শেষ দেখা। গত কোরবানির ঈদে শিহাব ফোনে বাপেরে কইছিলো, সে একটা বড় গরু কোরবানি দিতে চায়। সেজন্য এইবার ওর বাপে আগেই ট্যাকা পাঠাইয়া দিছিলো। এইবার আমার শিহাব নাই, আমাগো ঈদও নাই।’ কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসে খুন হওয়া শিহাবের মা আসমা বেগম।
কথা হয় শিহাবের প্রবাসী বাবা ইলিয়াস হোসেনের সাথে। তিনি বলেন, সংবাদ পাওয়ার পরের দিনই আমি সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসি। তিনি অভিযোগ করে বলেন, শুরু থেকেই সৃষ্টি স্কুলের প্রভাবশালী মালিকপক্ষ তদন্ত কাজে প্রভাব খাটাচ্ছে।
এসময় তিনি বলেন, যারা আমার সাথে আছে, শিহাবের হত্যার বিচার চাইতেছে, তারা যদি বিচারে সন্তুষ্ট হয়, তাহলে আমি সন্তুষ্ট।
তিনি আরো বলেন, আমি আগেও যেখানে ছিলাম, সেখানেই আছি, যে পর্যন্ত বিচার শেষ না হবে, অপেক্ষায় থাকবো। প্রত্যেকটা লোক যদি বিচার পায়, শান্তি পায়, তবেই আমি বিচার পাবো। এটা এখন আর আমার একার দাবী না, একার চাওয়া না, প্রতিটি অভিভাবকের দাবি। আপনারাই আমাদের অভিভাবক।
গত ২০ জুন টাঙ্গাইল শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাস থেকে এই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাব মিয়ার (১১) মরদেহ উদ্ধারের পর থেকে শিহাবের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের অভিযোগ, শিহাবের মরদেহে আঘাতের চিহ্ন ছিল, এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনা নয়। তাদের সন্তানকে হত্যা করা হয়ে থাকতে পারে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ জানায়, ছাত্রাবাসের ৭ম তলায় একটি বাথরুমে শিহাব ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
সংবাদকর্মীদের কেউ কেউ ঈদের দিন থেকে শুরু করে এখনও পর্যায় ক্রমে শিহাবের বাড়িতে গিয়ে দেখতে পায়, সন্তান ও নাতির কথা মনে করে বারান্দায় বিলাপ করে কাঁদছেন শিহাবের মা-দাদি। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিহাবের সহপাঠী, সৃষ্টি স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান দাবি আদায়ে আমরা এবার কঠোর আন্দোলনে নামবো।’
তদন্ত কর্মকর্তার বক্তব্য - মামলার অগ্রগতি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত চলছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’ এভাবেই ঈদ কোন কোন পরিবারের জন্য সাত দিনব্যাপী উৎসব, অপরদিকে শিহাবের পরিবারের জন্য শোকের মাতম, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য অধীর অপেক্ষা।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied