মানিকগঞ্জে সেলফি বাসের চাপায় কলেজছাত্র নিহত : বাসে অগ্নিসংযোগ
মানিকগঞ্জের ঘিওরে সেলফি পরিবহনের একটি বাসচাপায় কলেজ ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এসময় আরেক যুবক গুরুতর আহত হয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সেলফি পরিবহনের বাস ভাংচুর ও পরে বাসে আগুন লাগিয়ে দেয় স্থানীয় লোকজন। মঙ্গলবার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) ও তার বন্ধু মোঃ আশিকুর রহমান (২৫)। দুর্ঘটনায় আহত আরেক বন্ধু হাসিবুর রহমান (২৪) ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকার বাসিন্দা। সে মুন্নু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে জুয়েল, আশিকুর ও হাসিবুর নামে তিন বন্ধু মোটরসাইকেলযোগে তাদের বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি তরা ব্রীজের উপরে আসলে পেছন থেকে সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই জুয়েল ও আশিকুর নিহত হন। এসময় গুরুতর আহত হয় হাসিবুর। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে বাসটিকে জব্দ করেন।
এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন দুর্ঘটনায় আটকে থাকা ২টি সেলফি পরিবহন ভাঙ্গচুর করে। পরিস্থিতি স্বাভাবিক আনতে এসময় পুলিশ লাঠি চার্জ করলে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে ফায়ার সার্ভিসের সদ্যসরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঢাকা অরিচা মহাসড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহতদের লাশ রাতেই জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী