চলনবিলে ঈদ আড্ডায় জনতার ভিড়
সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলে ঈদ আড্ডায় জনতার ভিড়ে মুখরিত বিলাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো। ঈদের তৃতীয় দিন মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে সরেজমিন দেখা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল ব্রিজে ও নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলসা ব্রিজ এলাকার বিলে রঙিন সাজে সজ্জিত নৌকার মেলা।
শত শত ডিজে নৌকা নিয়ে যুবক ছেলেদের একই পোশাক পরিধানকৃত আড্ডা। কেউ পরিবারসহ বিলের হিমেল হাওয়ার স্পর্শ নিতে আসা, কেউবা বন্ধু-বান্ধবীদের সাথে নিয়ে অথবা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসায় মুখরিত হয়েছে চলনবিল।
ঈদের দিন থেকে শুরু করে প্রতি নৌকায় ডিজে সাউন্ডের বিভিন্ন গানে চলনবিলের মানুষ আনন্দে উল্লাসিত হয়েছে। বিলে পানি কম থাকায় বিলে অবস্থিত বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেতে না পারায় বিলসা ব্রিজ ও কুন্দইল ব্রিজে বেশি লোকসমাগম হয়েছে। আনন্দে আনন্দে পূর্ণতা পেয়েছে ভ্রমণপিপাসুদের।
এ ব্যাপারে সগুনা ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, ঈদের দিন থেকে শুরু করে যে পর্যন্ত জনগণ আমাদের এই ব্রিজে এসেছেন তাতে আমিসহ আমার এলাকার জনগণ অনেক আনন্দ পেয়েছে। আমি চেষ্টা করবে এখানে বিনোদনের উন্নয়ন ঘটানোর জন্য। তবে সরকারের কাছে আমার আবেদন, এই ব্রিজ এলাকার দুই পার্শ্বে যেন ছাতা করে বসার ব্যবস্থা করে। তাহলে জনগণ অনেকটা আরাম পাবে।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
Link Copied