ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫ চালক ও সুপারভাইজারকে জরিমানা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৭-২০২২ বিকাল ৫:১৬

ঢাকা-আরিচা মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা গাড়িতে টাঙানো না থাকায় ৫টি বাসের চালক ও সুপারভাইজারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ঈদফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বাসের চালক ও সুপারভাইজার- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালনো হয়। অভিযানে পদ্মা দ্রুতি গতি পরিবহনের চালক মো. রুবেলকে ৩ হাজার, যাত্রীসেবা পরিবহনের চালক আরিফ হোসেনকে ২ হাজার, লেগুনাচালক সাব্বির মিয়াকে ১ হাজার, শুভযাত্রা পরিবহনের চালক তুহিনকে ৫০০ এবং যাত্রীসেবা পরিবহেনর চালক আবু রায়হানকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, যেসব যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেয়া হয়েছিল, তাদের সঠিক ভাড়া রেখে অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে। পাশাপাশি ভাড়ার তালিকা বাসে টাঙানোর জন্য বাসচালককে বলা হয়েছে, যাতে যাত্রীরা তালিকা দেখে সঠিক ভাড়া দিতে পারেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জামান / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২