টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারানোর পর দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে সিরিজ নিশ্চিতের পাশাপাশি ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা।
বাংলাদেশ দলের সিরিজ নিশ্চিতে দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের দল।
২০১৮ সালের ডিসেম্বরের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে আর কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। দশ নাম্বার জয়ে চলতি ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো তামিমরা। অধিনায়কের চাওয়ামতোই সিরিজের শেষ ম্যাচ রিল্যাক্স হয়ে খেলবে টিম টাইগার।
এই ম্যাচে জয়ের জন্য ব্যাটসম্যানের চেয়েও টাইগার বোলারদের কৃতিত্ব সবচেয়ে বেশি। উইন্ডিজদের মাত্র ১০৮ রানে আটকে দেয় নাসুম আহমেদ-মেহেদি হাসান মিরাজ। পরে ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক তামিমের অপরাজিত ৫০ রানের পাশাপাশি, শান্তর ২০ এবং লিটনের অপরাজিত ৩২ রানে লক্ষ্যে পৌঁছে বাংলাদেশ। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল।
জামান / জামান
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ
রেকর্ড সময়ে শুরু ও শেষ হওয়া ম্যাচে ভেনাসের বিদায়
‘ইনফান্তিনো নিয়ম মানেন না, তাকে পদত্যাগ করতে হবে’
মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল
ইনফান্তিনোকে অবশ্যই পদত্যাগ করতে হবে, বললেন প্লাতিনি
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল