মালয়েশিয়ায় বৈধতা পেলেন ১ লাখ ১৪ হাজার অভিবাসী
মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে নিবন্ধিত হয়েছেন ৭ লাখ ১২ হাজার ৪৩৫ জন অভিবাসী। এরমধ্যে ১ লাখ ১৪ হাজার ১২১টি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেস) অনুমোদন করা হয়েছে। তবে কতজন বাংলাদেশি এ প্রক্রিয়ায় বৈধ কিংবা দেশে ফিরতে নিবন্ধন করেছেন তা এখনো জানা যায়নি।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৯০৭ জন। আর ৪ লাখ ১৮ হাজার ৫২৮ জন অভিবাসী বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।
বুধবার (১৩ জুলাই) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, রিটার্ন রিক্যালিব্রেশনের মাধ্যমে অভিবাসন বিভাগ মোট ২ লাখ ৫৫ হাজার ১১১ জন অবৈধ অভিবাসী তাদের নিজ দেশে ফিরেছে। আর এ খাতে সরকার ১৪ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৬০০ রিঙ্গিত রাজস্ব সংগ্রহ করেছে।
এছাড়া লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে মোট তিন লাখ ৩৫ হাজার ২৭৬ অবৈধ অভিবাসী ইমিগ্রেশন বিভাগে যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য থেকে তিন হাজার ৯০০ জন ব্যর্থ হয়েছেন, অন্যান্য বিষয়গুলোর মধ্যে, তাদের সন্দেহজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
হামজাহ বলেন, মোট ১ লাখ ১৪ হাজার ১২১টি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেস) ইমিগ্রেশন ডিপার্টমেন্ট লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। এ থেকে ‘সরকার ২০ কোটি ৯২ লাখ ৬২ হাজার রিঙ্গিতের নিরাপত্তা আমানত সংগ্রহ করেছে। পুনঃনির্মাণ ফি, শুল্ক, পাস, ভিসা ও প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব সংগ্রহ করেছে, যার পরিমাণ ৩৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার রিঙ্গিত।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়েছেন, নিবন্ধিত বিদেশি কর্মীদের অপব্যবহার না করার জন্য। উদাহরণ স্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মীরা যদি রেস্তোরাঁয় চাকরির জন্য নিবন্ধন করে, তাহলে তারা অন্য সেক্টরে সেবা দিতে পারবে না। এ ছাড়া মন্ত্রণালয় দেশে বিদেশি কর্মীদের উপস্থিতির পাশাপাশি তাদের অর্জিত বেতন ট্র্যাক করার জন্য একটি ই-লকার প্রোগ্রামও বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন