রাণীশংকৈল ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গতকাল বুধবার (১৩ জুলাই) বিকেলে কলেজ হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মেয়র আলহাজ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রাণীশংকৈল ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অংশ নেন- সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, অধ্যক্ষ মহাদেব বসাক ও নবাব আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, পৌর আ‘লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষক সবুর আলী, জুয়েল, জুলফিকার আলী ভুট্টো, সাদেকুল ইসলাম, আলমগীর ও সফিকুল ইসলাম শিল্পী, সহকারী শিক্ষক মোসারফ হোসেন, সাবেক ভিপি কামাল ও জি এস মতিউর রহমান মতি, তারেক আজিজ, নজরুল ইসলাম, তামিম,কলেজ ছাত্র মজিবর রহমান, বিপ্লব, শরীফ, মেনন, হিমেল ও মমতাজ আলী, আ. খালেক, মনতাসির রহমান মিঠু, রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) আহ্বায়ক কুশমত আলী, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়াও অত্র কলেজের অনেক শিক্ষক ও ছাত্র সভায় উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিক্রমে কলেজের ৫০ বছরপূর্তি উদযাপনের লক্ষ্যে সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীকে আহব্বায়ক এবং অধ্যক্ষ মহাদেব বসাক ও সহকারী অধ্যাপক প্রশান্ত বসাককে যুগ্ম আহব্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।
জামান / জামান
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন