ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় এক কাতারে হাজার গ্রামবাসী


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-৭-২০২২ দুপুর ২:৫৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের নিভৃত পল্লী বলদীপাড়া-হলদীঘর গ্রামের শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাজারো গ্রামবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় ঐতিহ্যবাহী বলদিপাড়া-হলদিঘর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েক পুরুষের শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতিমাখা শত বছরের ঐতিহ্যবাহী কয়েক গ্রামের একমাত্র খেলার মাঠটি রক্ষায় আশপাশের ছয়টি গ্রামের হাজারো নারী,পুরুষ, যুবক, বৃদ্ধা বাধভাঙ্গা স্রোতের মত এসে হাতে হাত রেখে সমস্ত রক্তচক্ষুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, "বুকের রক্ত ঢেলে দিব তবু মাঠ ছাড়বো না।" এসময় হাজরো জনতার মাথার উপর উত্তপ্ত রৌদ্র রেখে ঘাম ও অশ্রুতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এদিন মানববন্ধনে কয়েক পুরুষের স্মৃতিবিজড়িত খেলার মাঠ রক্ষায় আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন হলদিঘর গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যাক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলা, ফোকলোর ও সংগীত বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল জলিল, ৭৩ বছর বয়সী বৃদ্ধা মো. শাহজাহান আলী, ৭০ বছর বয়সী বৃদ্ধা আব্দর রাজ্জাক, আনছার আলী, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম আক্তার, মো. আকবর আলী, বিকেএসপির নিয়মিত মহিলা ক্রিকেটার মোছা. নয়ন তারা প্রমুখ।
বক্তারা বলেন, "শতবর্ষী ঐতিহ্যবাহী এই খেলার মাঠে জড়িয়ে আছে আমাদের বাপ-দাদাদের স্মৃতি। জড়িয়ে আছে আমাদের শৈশব, কৈশোর ও যৌবনের রঙিন সময়। এই মাঠ থেকে দেশের অনেক গুনি খেলোয়াড় তৈরী হয়েছে। অথচ এই খেলার মাঠ দখল করে সরকারের আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। কোনক্রমেই এই মাঠ দখল করে অন্য কিছু করতে দেওয়া হবে না।"

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, "শুনেছি স্থানীয় জনগণ মাঠ রক্ষায় মানববন্ধন করেছে। এ বিষয়টি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন