বেকার যুবকের স্বপ্ন পুরণের নায়ক তথ্যমন্ত্রীর ভাই এরশাদ মাহমুদ
হলুদ রঙের নান্দনিক একটি ফুল সূর্যমুখী। দেখতে সূর্যের মতো ও সূর্যের দিকে মুখ করে থাকে, তাই ফুলকে সূর্যমুখী বলে। সূর্যমুখী থেকে তৈরি তেলও পুষ্টিগুণ সম্পূর্ণ। খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পুর্ণ হওয়ার যে ভিশন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতিকে দেখিয়েছে তাকে প্রেরণা হিসেবে নিয়েছেন রাঙ্গুনিয়ার সুখ বিলাসের এরশাদ মাহমুদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি'র ছোট ভাই।
এরশাদ মাহমুদ বিশটিরও বেশী মৎস্য প্রোজেক্ট, আমের বাগান, লিচু, পেঁপে, মাল্টা, লেবুসহ হরেক রকম বাগান, গরুর খামার, হাঁস-মুরগীর খামার করে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। দেশে গয়াল একপ্রকার বিলুপ্ত বলা যায়, আর তিনি সুখবিলাস ফিশারিজ এন্ড প্লানটেশন নামের খামারে প্রতিপালিত করছেন গয়াল। আর গ্রামের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় খাদ্য চেইনে বড় অবদানের স্বীকৃতিও হিসেবে সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যানটেশনের মালিক এরশাদ মাহমুদের হাতে উঠেছে জাতীয় স্বর্ণ পদকও।
তিনি চ্যানেল আই কর্তৃক স্বীকৃত ভূষিত হয়েছেন ‘পরিবর্তনের নায়ক’ খেতাবে। তিনি এবার দুই একর জমিতে চাষ করেছেন সূর্যমুখী। আর এই সূর্যমুখী ফুলের বাগান দেখতে দূরদুরান্ত হাজারো মানুষ আসছেন।
এ বিষয়ে পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদ বলেন, বিশ্বেজুড়েই সূর্যমুখী তেলের চাহিদা এখন ব্যাপক। আমাদের দেশেও ক্রমশ চাহিদা বৃদ্ধির কারণে বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ শুরু হয়েছে। পুষ্টিবিদদের মতে, সূর্যমুখীর তেলে কোলেস্টেরলের মাত্রা খুবই কম ও হৃদরোগীদের জন্য বেশ কার্যকর। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই। এই তেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমার শ্রদ্ধেয় আব্বা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর কন্যা দেশ গড়তে রাতদিন পরিশ্রম করছেন। আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে স্বনির্ভর দেশ গড়ার পথের পথিক মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি।
এরশাদ মাহমুদ বলেন, আমার এই সূর্যমুখী ফুলের বাগানে এসে অনেকেই নিজে, বন্ধু-বান্ধবসহ ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এসব পোস্ট দেখে সৌন্দর্যপ্রেমী ও পর্যটকদের মাঝে বাগানটি দেখতে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। একজন অন্যজনের কাছ থেকে খবর নিয়ে অনেকেই আসছে সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।
বাগানে বেড়াতে আসা আজগর আলী নামের এক পর্যটক বলেন, সূর্যমুখী বাগানটি খুবই সুন্দর।তথ্যমন্ত্রীর ভাই পরিবর্তনের নায়ক এরশাদ মাহমুদের সূর্যমুখী বেকার যুবকের স্বপ্ন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied