ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক পেলেন সাংবাদিকরা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৪-৭-২০২২ বিকাল ৫:৪৯
কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসার জন্য  
প্রয়াত,আহত,অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ১০ লাখ  টাকার চেক প্রদান করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২ টার সময় কুষ্টিয়া সদর ৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের  বাসভবনে সামনে এই চেক বিতরণ করা হয়।
 
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন  বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সাংসদ  মাহবুব-উল আলম হানিফ।
 
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযাহারুল আলম সুমন,বিএফইউজে- বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। 
 
এ সময় প্রধান অতিথি  হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। বর্তমানে সরকারের মত অতীতে কোন সরকার এমনভাবে গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ায়নি। হানিফ বলেন, দেশের জনগণকে ৪৪টি ক্যাটেগরিতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কল্যাণ ট্রাস্ট অন্যতম।
 
এ সময় হানিফ বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, বিদেশিদের কাছে  ধরনা না দিয়ে দেশের জনগণের কাছে যান । 
 
এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সাধারণ ও জিটিভি, যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মঞ্জু, চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, নিউজ 24  কুষ্টিয়া স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান।
 
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
 
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১৬ জন সাংবাদিকদের মধ্যে ৪ জনকে ১ লক্ষ টাকা করে ও বাকি ১২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার