রাউজানে অস্ত্র ঠেকিয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার-১
চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে কোরবানি ঈদের দিন রাতে মৌসুমী গরু ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ইলিয়াছ ওরফে জামাই ইলিয়াছ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৮ জুলাই শুক্রবার কোরবানী পশুর হাট থেকে গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে উরকিরচর ইউনিয়নের দেওয়ানজি ঘাট এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ঐ ব্যবসায়ীর ৪ লাখ দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছিল। থানা পুলিশ জানিয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে করাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া সামমাহলদার পাড়া মসজিদের পাশ থেকে ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইয়ের ২১ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার ইলিয়াছ রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট এলাকার প্রয়াত আবুল বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সামমাহলদার পাড়াস্থ শ্বশুর বাড়িতে থাকতেন। পুলিশ বলছে, পরে ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেন। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ইউনুছ নামে এক গরু ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষেতে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ের ২১ হাজার টাকা জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি