প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর পিতাকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। ধর্ষণের ঘটনায় বুধবার রাতে ওই কিশোরীর মা থানায় মামলা দিলে বৃহস্পতিবার বিকেলে তাকে সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গত ২৪ জুন বিকেলে প্রথমবার ধর্ষণ করে পাষণ্ড পিতা। বুধবার বিকেলে পুনরায় ধর্ষণ করতে গেলে ওই কিশোরীর মা তাকে দেখে ফেলে। পরে ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক পিতা।
এ ঘটনায় ওই কিশোরীর মা অর্থ্যাৎ ধর্ষকের স্ত্রী বাদী হয়ে বুধবার রাতে সিংগাইর থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই ধর্ষক পিতাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামিম জানান, বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ধর্ষক পিতাকে গ্রেফতার করা হয়।
জামান / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী