ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় কৃষি বাতায়ন ও ই-কৃষি সেবার ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধন করলেন জুনাইদ আহমেদ পলক


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২২ দুপুর ৪:২০

উখিয়া রত্নাপালং ইউনিয়নের তুলাতুলী গ্রামে  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ( food and agriculture organization of the United Nations) এর সহযোগিতায় ব্যাংক এশিয়ার অর্থায়নে কৃষি উৎপাদন পন্যের ই-কৃষি সেবা (ডিজিটাল ভিলেজ সেন্টার) শুভ উদ্বোধন করেছেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রুবার ( ১৫ জুলাই) সকাল ১১ টার দিকে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতুলী ষ্টেশনের পাশে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অথিতির বক্তব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। কৃষিতে আধুনিকায়ন করেছে সরকার। যার সুফল পাচ্ছে কৃষকরা। চলনবিলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খননের ফলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি সরকারের সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। সরকার এখন অনেক সাশ্রয়মূল্যে কৃষকদের সার দিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের যে ভিত্তি তৈরি করে গেছেন সে পথ ধরেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এক যুগের বেশি পথচলায় প্রমাণিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক উন্নয়ন দর্শন।

বর্তমানে সারা দেশে ডিজিটাল সেন্টারের মাধ্যমে নানান ধরনের সরকারি-বেসরকারি সেবা জনগণ গ্রহণ করতে পারছেন। ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের জীবনমান সহজ করার পাশাপাশি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। মানুষ এখন বিশ্বাস করে, ঘরের কাছেই সব ধরনের সেবা পাওয়া সম্ভব।

মানুষের এই বিশ্বাস অর্জন ডিজিটাল বাংলাদেশের পথচলায় সবচেয়ে বড় পাওয়া। ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সুফল দেশের প্রত্যেক মানুষ পাচ্ছে। কৃষি, শিক্ষা, স্বাস্হ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্হানসহ এমন কোনো খাত নেই যেখানে তথ্যপ্রযুক্তি ব্যবহার হচ্ছে না। এটা সম্ভব হচ্ছে মূলত সারা দেশে একটি শক্তিশালী আইসিটি অবকাঠামো গড়ে ওঠার কারণে, যা গ্রাম পর্যন্ত বিস্তৃত।

এসময় আরো বক্তব্য রাখেন , উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব,রত্নাপালং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, ১,২,৩ সংরক্ষিত আসনের প্যানেল চেয়ারম্যান আঞ্জুমান আরা ইয়াসমিন, ৩ নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের মেম্বার অলি আহমেদসহ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদল।

এমএসএম / এমএসএম

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত